উত্তরদিনাজপুর

কালিয়াগঞ্জের ৯নং বরুনা গ্রাম পঞ্চায়তের কংগেস ও বামফ্রন্ট দলের জোটের পক্ষে ১৫ দফা দাবী নিয়ে বিক্ষোভ ও ধিকার মিছিল, পঞ্চায়েত অফিস ঘেরাও

উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের ৯নং বরুনা গ্রাম পঞ্চায়তের কংগেস ও বামফ্রন্ট দলের জোটের পক্ষে ১৫ দফা দাবী নিয়ে মহা পুখুর মোড় থেকে বিক্ষোভ ও ধিকার মিছিল। মঙ্গলবার ২ টা নাগাদ মিছিল শেষ করে পঞ্চায়েত অফিসকে ঘেরাও করে বিক্ষোভ দেখান শতাধিক জোট কর্মীরা। এদিনের এই বিক্ষোভকে কেন্দ্র করে যাতে কোনো প্রকার অপ্রিয় ঘটনা না ঘটে সে কারণে কালিয়াগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী নামানো হয়। 

        জানা যায়, দাবী গুলি মধ্য নরমাল জিয়ারের গম বেনীফিসারীদের না জানিয়ে কি ভাবে মাষ্টার রোল জমা দেওয়া হয়, দরিদ্র মানুষদের বঞ্চিত করে ১০০ দিনের কাজের সজন পোষণ, PMAY-এর লিস্ট নাম থাকা সত্যও ঘর দেওয়া হয়নি PMAY-এর লিস্টের তালিকায় থাকা মানুষদের, PMAY-এর ঘরের কাজের মাটি টাকা থেকে বঞ্চিত, প্রত্যেক বিদ্যালয় প্রাঙ্গণে চারা গাছের সাইন বোর্ড় থাকা সত্ত্বেও গাছ লাগানো হয়নি, শিলা বৃষ্ঠি ও বন্য ক্ষতি পূরণ বাবদ টাকা দেওয়া হয়নি কিন্তু ওয়ারীশ শাটিফিকেট নেওয়ার সময় টাকা নেওয়া হয়েছে, তেজ পাতা বাগান করার নামে অর্থ নয়-ছয় সহ মোট ১৫ দফা দাবী নিয়ে স্মারক লিপি জমা দেওয়া হয় প্রধান জয়ন্তি মাহাতোকে। দাবী গুলি না মানা হোলে আগামীতে আরো বৃহত্তম আন্দোলন করার হুমুকি দিয়েছেন কংগেস ও বামফ্রন্ট দলের জোট কর্মীরা। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন গিরিধারি প্রমানিক, সতীশ চন্দ্র মাহাতো, অজিত সিংহ রায়, বেলা চটার্জী, ভজ গোবিন্দ সরকার, বিষ্ণুপদ বর্মন, জাহেদা খাতুন, পূরণচন্দ্র দেবশর্মা সহ অনান্যরা।